
এনএনবি, ঢাকা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং
কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এ
সংক্রান্ত অপতথ্য প্রচার না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০
আগস্ট ২০২৬) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
(এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে
প্রতিষ্ঠিত হয়।
এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষভাবে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের পরীক্ষা গ্রহণ ও সুপারিশের কাজ পরিচালনা করে আসছে।
সরকার এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করার দিকেই গুরুত্ব দিচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।
COMMENTS