$type=ticker$c=12$cls=0$b=0

যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

এনএনবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটাধিকার রক্ষায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যাঁরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন, তাঁদের চিনে রাখতে হবে। 

তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, গুপ্ত তোমরা। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা ওদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে।’

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সিরাজগঞ্জের ছয়টি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাঁদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।

তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে কথা বলার চেয়ে জনগণের সামনে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা বেশি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, দেশের মানুষ এখন জানতে চায় কোন দল কীভাবে দেশ পরিচালনা করবে। তিনি দাবি করেন, অভিজ্ঞতা ও সক্ষমতার দিক থেকে বিএনপিই একমাত্র দল, যারা দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, সিরাজগঞ্জ ও পাবনায় কৃষির পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। কৃষিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। কৃষিনির্ভর শিল্পকে কেন্দ্র করে ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে শিল্পায়ন জোরদারের অঙ্গীকার করেন।

তাঁতশিল্পের প্রসঙ্গে তিনি বলেন, সিরাজগঞ্জ–পাবনা অঞ্চল ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্রশিল্পের জন্য সুপরিচিত। এই শিল্পের পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি সরকার উদ্যোগ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নারীদের ক্ষমতায়ন বিষয়ে তারেক রহমান বলেন, অতীতে বিএনপি সরকার মেয়েদের শিক্ষা বিনা মূল্যে নিশ্চিত করেছিল। আগামী দিনে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যার মাধ্যমে গৃহিণীদের ধাপে ধাপে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

কৃষকদের জন্য বিশেষ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের ঘরে পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হতে না পারে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, আইটি খাতে দক্ষতা উন্নয়ন এবং বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সিরাজগঞ্জ ও পাবনায় ট্রেনিং সেন্টার ও ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করা হবে। এর ফলে তরুণেরা দেশে ও বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ পাবে।

এ ছাড়া মসজিদ–মাদ্রাসার ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ভোটের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১২ তারিখে ধানের শীষে ভোট দিলে ১৩ তারিখ থেকেই উন্নয়নমূলক কাজ শুরু হবে। তিনি সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের অবকাঠামো উন্নয়নসহ স্বাস্থ্যসেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

COMMENTS

ফেসবুকে ফলো করুন...


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,91,অর্থনীতি,156,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,104,আবহাওয়া,28,আশুলিয়া,1,এভিয়েশন,3,কক্সবাজার,6,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,15,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,81,গণমাধ্যম,183,গাইবান্ধা,2,গাজীপুর,211,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,16,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,136,জাপান,1,জামালপুর,5,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,21,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,12,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,130,প্রবাস,5,প্রযুক্তি,60,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,4,বগুড়া,1,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,9,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,17,বিশ্ব,298,বেনাপোল,1,ব্যাংক,2,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,11,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,ময়মনসিংহ,13,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,3,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,228,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,3,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,113,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,635,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,60,
ltr
item
NNB - News Network of Bangladesh: যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
তারেক রহমান ভোটাধিকার রক্ষায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যাঁরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন, তাঁদের চিনে রাখতে হবে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMQ85UuPcrfEH74KQQB2xBOa2sqQs6J0R-47pepqtkbKzRDqvz5pl9NjXRGgdpaLJNLlFWW4BNHQjlndNI5ks9qp8yyrFE_aCyL5_zHTm3i50yYaFQBUULCP_vhcvlT7XOnfqxQ_MCCt8LCrKAqe7PhHse-p17p-I80PsfQN9WnaT5i0lVoda6maE6u6tD/s1600/tarek-zia.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMQ85UuPcrfEH74KQQB2xBOa2sqQs6J0R-47pepqtkbKzRDqvz5pl9NjXRGgdpaLJNLlFWW4BNHQjlndNI5ks9qp8yyrFE_aCyL5_zHTm3i50yYaFQBUULCP_vhcvlT7XOnfqxQ_MCCt8LCrKAqe7PhHse-p17p-I80PsfQN9WnaT5i0lVoda6maE6u6tD/s72-c/tarek-zia.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/01/0726013103.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/01/0726013103.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content