$type=ticker$c=12$cls=0$b=0

কাপ্তাই হ্রদে মাছ আহরণের রেকর্ড, ৪২ লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায়

এনএনবি, রাঙামাটি

দীর্ঘ ৩ মাস ১৫দিন বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের প্রথম দিনই রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ ঘাটে রেকর্ড পরিমাণ মাছ অবতরণ ও সরকারের বিপুল রাজস্ব আদায় হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি বিএফডিসির উপ-ব্যবস্থাপক মো. মাসুদ আলম জানান, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের প্রথম দিনেই মঙ্গলবার রাঙামাটির চারটি ঘাটে মোট ১৯৩ টন মাছ অবতরণ করা হয়েছে, যা গত অর্থবছরের প্রথম দিনের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেশি। আর এর মাধ্যমে প্রথম দিনেই ২০২৬-২৭ অর্থ বছরে সরকারি কোষাগারে জমা হয়েছে ৪২ লাখ ৪০ হাজার টাকার বেশি রাজস্ব।

গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনে ৪টি ঘাটে ১২৫ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছিল, যা থেকে রাজস্ব আদায় হয়েছিল ২৭ লাখ ৫৭ হাজার ২৮৭ টাকা।

মৎস্য আহরণের প্রথম দিন থেকেই বর্তমানে কাপ্তাই হ্রদের বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি, মাইনী, শুভলং, গাছকাটাছড়া ও রাইংক্ষ্যং খালসহ বিভিন্ন এলাকা থেকে মাছ ঘাটে আসছে। ব্যবসায়ীরা শুল্ক পরিশোধের পর বরফ দিয়ে এসব মাছ সংরক্ষণ করে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের উত্তরবঙ্গের বিভিন্ন পাইকারি বাজারে পাঠাচ্ছেন।

কাপ্তাই হ্রদে আবারো পুরোদমে মৎস্য আহরণ শুরু হওয়াতে ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। তবে ঘাটে শৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা ৭টার পর মাছের ট্রলার বা বোট ভিড়ানোর ওপর কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বুধবার থেকে সন্ধ্যা ৭টার পর কোনো মাছের বোট ঘাটে ভিড়তে দেওয়া হবে না। নিয়ম শৃঙ্খলা বজায় রাখলে সারা বছরই কাঙ্ক্ষিত মাছ পাওয়া সম্ভব হবে। তাই এ বিষয়ে সকল ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন জেলা বিএফডিসি কর্তৃপক্ষ।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুর শুক্কুর বাসস’কে বলেন, দীর্ঘ ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। এবার মাছের উৎপাদন ভালো হবে এবং তারা লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে গত ২৫ এপ্রিল থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে হ্রদের পানির স্তর স্বাভাবিক না হওয়ায় মেয়ার বাড়িয়ে গত ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) প্রথম প্রহর থেকে হ্রদে পুরোদমে মাছ শিকার শুরু হয়।

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,110,অর্থনীতি,182,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,40,আন্তর্জাতিক,110,আবহাওয়া,30,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কলম্বিয়া,1,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,18,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,89,গণমাধ্যম,188,গাইবান্ধা,2,গাজীপুর,226,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,17,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,217,জাপান,1,জামালপুর,5,জীবনধারা,1,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,24,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,3,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পটুয়াখালী,1,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,134,প্রবাস,7,প্রযুক্তি,63,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,10,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,19,বিশ্ব,300,বেনাপোল,1,ব্যাংক,4,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,15,ভুটান,1,ভ্রমণ,10,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,2,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,3,রাজধানী,70,রাজনীতি,234,রাজশাহী,4,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,127,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,8,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,651,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,77,
ltr
item
NNB - News Network of Bangladesh: কাপ্তাই হ্রদে মাছ আহরণের রেকর্ড, ৪২ লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায়
কাপ্তাই হ্রদে মাছ আহরণের রেকর্ড, ৪২ লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায়
কাপ্তাই হ্রদে আবারো পুরোদমে মৎস্য আহরণ শুরু হওয়াতে ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB-pexFbtSV6s7nkh8VDEvliXTL-Er920h61i0NGGGs7_AiD8IDfl2034nAPB9eosRGThU6c0paDdanPykSpCVqsAJfAnprLAHTa11N-Et6Bp6fsFfiTHflBGzclhnyWNWCdDJQ_r4oyB-M8CsdoevxVgfSNatG9t81M9c87-LgoqSuFGBLwWcfewL1FRZ/s1600/Rangamati-fish.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB-pexFbtSV6s7nkh8VDEvliXTL-Er920h61i0NGGGs7_AiD8IDfl2034nAPB9eosRGThU6c0paDdanPykSpCVqsAJfAnprLAHTa11N-Et6Bp6fsFfiTHflBGzclhnyWNWCdDJQ_r4oyB-M8CsdoevxVgfSNatG9t81M9c87-LgoqSuFGBLwWcfewL1FRZ/s72-c/Rangamati-fish.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/08/07260801204.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/08/07260801204.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content