$type=ticker$c=12$cls=0$b=0

সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা

এনএনবি, ঢাকা

সৃজনশীল অর্থনীতির (ক্রিয়েটিভ ইকোনমি) বিকাশে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘ক্রিয়েটিভ হাব’ গঠন, সৃজনশীল অর্থনীতিভিত্তিক পণ্য চিহ্নিতকরণ, ডিজাইন উন্নয়ন এবং এ খাতে আর্থিক সহায়তাসহ নানা উদ্যোগের পরিকল্পনা সদ্য পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সরকারের লক্ষ্য, সৃজনশীল অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান জিডিপির ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং প্রায় ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

এ লক্ষ্য বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে আরও ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

চলতি অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশ হয়েছে। বাজেট ঘোষণার পর এর বিভিন্ন দিক যেমন আলোচনায় এসেছে, তেমনি সৃজনশীল অর্থনীতির বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বলেন, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা সৃজনশীল অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য দেশের সৃজনশীল শিল্পের বিপুল অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতির মূলধারায় যুক্ত করা।

তিনি বলেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘ক্রিয়েটিভ হাব’ গঠন করা অত্যন্ত জরুরি। এসব হাবে সাংস্কৃতিক মঞ্চ, পাঠের সুবিধাসহ বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ছোট আকারের ক্যাফেটেরিয়া এবং সংশ্লিষ্ট এলাকার বিশেষ পণ্যের প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা থাকবে।

বাজেট বক্তৃতায় আরও বলা হয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি চত্বরে ‘ক্রিয়েটিভ হাব’ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকার ‘একটি গ্রাম-একটি পণ্য’ উদ্যোগের আওতায় তাঁতশিল্প, মৃৎশিল্প, বুননশিল্প, শীতলপাটি, শতরঞ্জি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না, টেরাকোটাসহ বিভিন্ন সৃজনশীল পণ্য চিহ্নিত ও ডিজাইন উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা যখন একটা কর্মসূচি হাতে নেব, ধরেন কোন নাটক করব। আমরা যদি নাটকের কোন অনুষ্ঠান নিয়মিত করতে থাকি, সেখানে অনেক জনবল লাগবে- বিশেষ করে শিল্পী, প্রডাকশনের সাথে সংশ্লিষ্ট কাজে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এছাড়াও নাটকের টিকেট বিক্রি করেও নিয়মিত আয় আসবে।

তিনি আরও বলেন, এর বাইরেও আমাদের বিভিন্ন জেলাতে সাংস্কৃতিক হাব ও সিনেপ্লেক্স গড়ে উঠলে সেখানে বড় শিল্পীদের কনসার্ট, নাটক, সার্কাস, যাত্রা, পুতুলনাচ এবং বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা যাবে। অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা চালু হলে শিল্পী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য এটি বড় ধরনের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সায়মা হক বিদিশা বলেন, ‘সৃজনশীল অর্থনীতির অনেক উপাদান আমাদের দেশে আগে থেকেই রয়েছে। সাংস্কৃতিক অঙ্গন ও হস্তশিল্পসহ বিভিন্ন সৃজনশীল খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে আগে কখনও এ খাতকে আলাদাভাবে স্বীকৃতি দিয়ে বাজেটে গুরুত্ব দেওয়া বা কর্মসংস্থান তৈরির বিষয়টি আমরা দেখিনি।’

তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে অঞ্চলভিত্তিক সৃজনশীল অর্থনীতির হাব গড়ে তোলা গেলে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং কর্মসংস্থান বাড়বে।

তিনি আরও বলেন, হস্তশিল্প, চিত্রকলা, সংগীতসহ বিভিন্ন সৃজনশীল খাতকে আরও গুরুত্ব দেওয়া গেলে অনেকেই আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। তাদের মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে।

ড. সায়মা হক বলেন, জিডিপিতে অবদানের চেয়ে এ খাতে কর্মসংস্থান সৃষ্টিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এজন্য সুশৃঙ্খল পরিকল্পনা, উপযুক্ত অবকাঠামো, সহজ অর্থায়ন এবং কার্যকর প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে স্নাতক করা ইমরান হোসাইন বলেন, ‘গ্রাফিক ডিজাইনে আমার ভালো দক্ষতা রয়েছে। কিন্তু অর্থের অভাবে কম্পিউটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারছি না। সরকার যদি বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে, তাহলে ছোট একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব। এতে আমার পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থান হবে।’

রাজধানীতে একটি নাট্যদল পরিচালনাকারী আহসান হাবিব বলেন, ‘আমার দলে ২৫ জন সদস্য রয়েছেন। আমরা বিভিন্ন স্থানে পথনাটক করি। রাজধানীতে উন্নতমানের অডিটোরিয়াম থাকলে নিয়মিত নাটক মঞ্চস্থ করে আয় করা যেত। পর্যাপ্ত মঞ্চ না থাকায় অনেক সময় সদস্যদের বেকার সময় পার করতে হয়। সরকার যদি বিভাগীয় শহরগুলোতে সাংস্কৃতিক হাব গড়ে তোলে, তাহলে নিয়মিত নাটক মঞ্চস্থ করে আমাদের নিয়মিত আয়ের সুযোগ তৈরি হবে।’

রাজধানীতে নকশিকাঁথা বিক্রেতা আসিয়া খাতুন বলেন, ‘নকশিকাঁথার চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু একা কাজ করায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছি না। আবার অতিরিক্ত লোক নিয়োগ দেওয়ার মতো পুঁজিও নেই। সরকার যদি স্বল্প সুদে ঋণ দেয়, তাহলে আরও কয়েকজনকে নিয়ে কাজের পরিধি বাড়াতে পারব।’

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,108,অর্থনীতি,178,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,108,আবহাওয়া,30,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,16,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,89,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,224,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,17,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,209,জাপান,1,জামালপুর,5,জীবনধারা,1,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,24,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পটুয়াখালী,1,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,133,প্রবাস,6,প্রযুক্তি,61,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,10,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,19,বিশ্ব,300,বেনাপোল,1,ব্যাংক,4,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,15,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,2,রাজধানী,70,রাজনীতি,233,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,124,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,8,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,647,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,73,
ltr
item
NNB - News Network of Bangladesh: সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা
সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা
সৃজনশীল অর্থনীতির (ক্রিয়েটিভ ইকোনমি) বিকাশে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_wZmMHfXZgc8m7wvx5gZUzapGmUZ5ch54Vp0olWyfJmEavDY3z4TP1PEvDveeZ4faBja87fPV2YQX0zPgQVjALVxmui_2J49ZFyyTPWRVlqE9hTKf7-Z40_oD9r6fLU0gruTS3-e-eDgTncBWthXXPSh88gcddg4oAdQMO083KBmSa5DQE9RuhIpRg066/s1600/creative-economy.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_wZmMHfXZgc8m7wvx5gZUzapGmUZ5ch54Vp0olWyfJmEavDY3z4TP1PEvDveeZ4faBja87fPV2YQX0zPgQVjALVxmui_2J49ZFyyTPWRVlqE9hTKf7-Z40_oD9r6fLU0gruTS3-e-eDgTncBWthXXPSh88gcddg4oAdQMO083KBmSa5DQE9RuhIpRg066/s72-c/creative-economy.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/07/0726071702.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/07/0726071702.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content