
এনএনবি, ঢাকা
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল
আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন করে ওয়েব পোর্টালে আপলোড
করার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স
ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা
হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক
প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক
বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বেই ওয়েব
পোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। বিধি
লঙ্ঘন করে ফলাফল এভাবে আগেভাগে আপলোড করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা
ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ আনা
হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে, ফলাফল ওয়েব পোর্টালে আপলোডের তারিখ অর্থাৎ
গতকাল বৃহস্পতিবার থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
COMMENTS