
বিশেষ প্রতিনিধি
বিতর্কিত ও অবৈধ প্রতিষ্ঠান বিটেকের লাইসেন্সবিহীন এমএলএম কার্যক্রম এবং নিষিদ্ধ পিরামিড স্কিম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য ফাঁস করেছে বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল।
গুগলে “বিটেক ওয়ার্ল্ড পিএলসি” এবং “বিটেক কমিউনিকেশন ওপিসির অফিসিয়াল পলিসি ও ইনকাম প্ল্যান” সম্পর্কে সার্চ করলে বা জানতে চাইলে সতর্কতা ও পরামর্শ হিসেবে গুগল সত্যটি বলে দিচ্ছে যে, “সতর্কতা ও পরামর্শ: বিটেক কমিউনিকেশন নিজেদের নন-এমএলএম দাবি করলেও তাদের টিম স্ট্রাকচার ও রয়্যালটি র্যাংকগুলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই যেকোনো প্রকার বড় লেনদেন, টিম গঠন বা তাদের নতুন শেয়ারহোল্ডার প্রজেক্টে যুক্ত হওয়ার আগে কোম্পানির বৈধতা ও নিজস্ব ঝুঁকি ভালোভাবে যাচাই করে নিন।”
গুগল আরও বলছে যে, “বিটেক ওয়ার্ল্ড পিএলসি হলো বাংলাদেশে বিতর্কিত একটি বহুমাত্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি প্রধানত সুপারশপ, ফার্মাসিউটিক্যালস এবং রিসোর্টসহ বিভিন্ন প্রকল্পের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ ও বিনিয়োগকারী খুঁজছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক কেলেঙ্কারির কারণে গুরুতর বিতর্কের মুখে পড়েছে।”
বিটেকের ব্যবসায়িক কৌশল হিসেবে গুগল বলছে, “এটি মূলত একটি নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম আদলের কোম্পানি, যেখানে মানুষকে বিভিন্ন প্রজেক্টের শেয়ার কেনার প্রলোভন দেখানো হয়।”
কয়েক লাখ সার্চের তথ্য বিশ্লেষণ করে বিটেক সম্পর্কে জনসাধারণের অভিযোগ সম্পর্কে গুগল বলছে, “প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লাইসেন্সবিহীন এমএলএম কার্যক্রম পরিচালনা এবং নিষিদ্ধ পিরামিড স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।”
বিটেকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গুগল বলছে, “সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পর কোম্পানিটির প্রধান কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এবং তারা বর্তমানে আত্মগোপনে আছেন।”
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বিটেক কমিউনিকেশন ওপিসি এবং বিটেক ওয়ার্ল্ড পিএলসির প্রধান কার্যলয় গাজীপুর মহানগরের জয়দেবপুর এলাকার শিববাড়ী মোড়ে অবস্থিত আব্দুল করিম ভিলায় পরিচালিত হচ্ছে। ঠিকানা: আব্দুল করিম ভিলা, বাড়ি: ৩১৫/২, ব্লক: কে, পশ্চিম জয়দেবপুর, শিববাড়ী মোড়, জয়দেবপুর, গাজীপুর ১৭০০। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিম পাশে এপেক্স জুতার দোকানের ওপরের তলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গুগলে দেখুন এই ২ টি লিংকে:
COMMENTS