
এনএনবি, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে
অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির
উপপরিচালক জাকিউল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার
দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে পদদলিত হয়ে
অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ছয়জন মারা গেছেন।
তাঁরা হলেন হাজেরা
বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া
অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে।
এর আগে, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের আট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেয়া হলেও চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়।
COMMENTS