$type=ticker$c=12$cls=0$b=0

১১৬টি অবৈধ জুয়ার সাইট বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

এনএনবি, ঢাকা

দেশে পরিচালিত অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি ১১৬টি জুয়ার ওয়েবসাইট ও অ্যাপস শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে তালিকা পাঠিয়েছে। একই সঙ্গে চারটি জুয়ার সাইট পরিচালনার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৭ মে ২০২৬) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট নিয়মিত অনলাইন জুয়ার বিরুদ্ধে নজরদারি চালিয়ে আসছে। ১ মে থেকে পরিচালিত সাইবার প্যাট্রলিংয়ের মাধ্যমে ১১৬টি জুয়ার ওয়েবসাইট শনাক্ত করা হয়। এসব সাইট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসিকে তথ্য দেওয়া হয়েছে।

এ ছাড়া মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জুয়ার অর্থ লেনদেনের অভিযোগে ৮৭৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং বিভিন্ন ব্যাংকের ৪৩টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) কাছে অনুরোধ জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, প্রথম দফায় ৬ মে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার নরসিংদীর পলাশ ও ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের আশরাফ উদ্দীন আহম্মেদ, সজীব চক্রবর্তী, আশরাফুল ইসলাম, ময়মনসিংহের জসীম উদ্দীন, নরসিংদীর তৈয়ব খান ও সৌমিক সাহা, লক্ষ্মীপুরের কামরুজ্জামান এবং কিশোরগঞ্জের আব্দুর রহমান। তাঁদের মধ্যে দুজন একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর হিসেবেও কাজ করতেন।

সিআইডির দাবি, অভিযুক্তরা চারটি অনলাইন জুয়ার সাইট পরিচালনা করতেন এবং প্রতিদিন প্রায় দুই কোটি টাকার অবৈধ লেনদেন হতো। এই অর্থের বড় অংশ হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জুয়ার কার্যক্রমে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করা হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে সিআইডি বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এবং আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান সিআইডিপ্রধান।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির আন্তর্জাতিক নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট ক্রিপ্টো ওয়ালেট শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে সিআইডি ‘এমটিএফই’ নামের একটি পঞ্জি স্কিমের মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৪৪ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল।

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,101,অর্থনীতি,170,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,107,আবহাওয়া,29,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,16,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,86,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,221,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,16,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,202,জাপান,1,জামালপুর,5,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,24,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পটুয়াখালী,1,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,132,প্রবাস,5,প্রযুক্তি,61,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,9,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,18,বিশ্ব,299,বেনাপোল,1,ব্যাংক,2,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,15,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,232,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,120,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,642,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,67,
ltr
item
NNB - News Network of Bangladesh: ১১৬টি অবৈধ জুয়ার সাইট বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি
১১৬টি অবৈধ জুয়ার সাইট বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি
দেশে পরিচালিত অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRYyeD30vVBMfmLXmAKEhSCBb1Jflj-d4MnR6aXiE2szUr6D9WNkfXwv4N33SO79tTg2_SWzmYZH_N119JH5d9t95LjvQ48rqPfjK1aBDcF7cf9_Dk5qnH8ViKRdd-xIh4K5Eci7p1RktvVJjwqhPX6b0EhcRz9dupTru4_M0H3MFGQqi9GaxbOnI6pjKE/s1600/bating-site-cid.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRYyeD30vVBMfmLXmAKEhSCBb1Jflj-d4MnR6aXiE2szUr6D9WNkfXwv4N33SO79tTg2_SWzmYZH_N119JH5d9t95LjvQ48rqPfjK1aBDcF7cf9_Dk5qnH8ViKRdd-xIh4K5Eci7p1RktvVJjwqhPX6b0EhcRz9dupTru4_M0H3MFGQqi9GaxbOnI6pjKE/s72-c/bating-site-cid.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/05/0726051703.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/05/0726051703.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content