মোহাম্মদ মোরশেদ আলম
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব সাংগঠনিক কার্যালয় পেল গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা বিএনপি। নতুন এই কার্যালয়কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাদের প্রত্যাশা, স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগও শক্তিশালী হবে।
সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী এলাকার ছানা মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা জানান, মহানগরীর অন্যান্য থানায় দীর্ঘদিন ধরেই দলীয় কার্যালয় থাকলেও কোনাবাড়ী থানা বিএনপির নিজস্ব কোনো নির্দিষ্ট কার্যালয় ছিল না। ফলে সাংগঠনিক সভা, মতবিনিময়, কর্মসূচি গ্রহণ ও দলীয় কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হতো। নতুন কার্যালয় প্রতিষ্ঠার ফলে এসব সমস্যার অবসান ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং নতুন প্রজন্মের কর্মীদের সম্পৃক্ত করতেও কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সহসভাপতি রফিকুজ্জামান রফিক ও রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসেন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকার, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামরুলসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শওকত হোসেন সরকার বলেন, এই কার্যালয় শুধু দলীয় কর্মকাণ্ড পরিচালনার স্থান নয়, বরং জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, “সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষও যেন তাদের ন্যায্য সমস্যা, অভিযোগ ও প্রয়োজন নিয়ে এখানে এসে নেতাকর্মীদের সহযোগিতা পান, সেই পরিবেশ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, দলের শক্তি ঐক্যে। ব্যক্তি বা গ্রুপের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন, সেবামূলক কর্মকাণ্ড বৃদ্ধি এবং একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে নেতাকর্মীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

COMMENTS