$type=ticker$c=12$cls=0$b=0

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

এনএনবি, ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতাসহ অর্থনীতির বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চীনের দালিয়ান ও বেইজিংয়ে বড় বড় চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে গ্রিন সিটি নির্মাণসহ একাধিক নতুন বিনিয়োগ প্রকল্পের প্রস্তাব এসেছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে নীতিগত সহায়তা ও জমি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আনোয়ারায় চাইনিজ ইকোনমিক জোনের চুক্তি স্বাক্ষর এবং মোংলা বন্দরের পাশে প্রায় ১৫০ একর জমিতে চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার জন্য প্রাথমিক সমঝোতা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করার অনুরোধ করেছেন।

ছয় দিনের সফর শেষে শুক্রবার (২৬ জুন ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে আসেন। 

শনিবার (২৭ জুন ২০২৬) সেই সফরের অর্জন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান বলেন, মালয়েশিয়া সফরের মূল লক্ষ্য ছিল জ্বালানি নিরাপত্তা, হালাল শিল্প এবং নতুন বিনিয়োগের পথ তৈরি করা। অন্যদিকে চীন সফরে গুরুত্ব পেয়েছে বৃহৎ শিল্প বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল, আন্তর্জাতিক ব্র্যান্ডিং, বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ। এসব দিক বিবেচনায় এই সফর সফল হয়েছে।

দেশে জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়া এগিয়ে আসার আগ্রহ দেখিয়েছে জানিয়ে বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন, বাংলাদেশের শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের ঘাটতিকে সবচেয়ে বড় বিনিয়োগ বাধা হিসেবে উল্লেখ করা হয়। এ কারণে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের সঙ্গে বৈঠক করে তেল-গ্যাস অবকাঠামো উন্নয়ন এবং দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে, যাতে বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যার সমাধান করা যায়। পেট্রোনাস এ বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে।

আশিক মাহমুদ জানান, এ ছাড়া মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে, যাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সহজ হয়। লজিস্টিকস, টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতের বড় কোম্পানির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। তারা বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

হালাল সনদ ও হালাল পণ্যের রপ্তানিবাজর উন্মুক্তকরণে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে বৈশ্বিক হালাল শিল্প নেটওয়ার্কে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী ফাউন্ডেশন মালয়েশিয়ার জাকিমের স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশন দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ ভিত্তিতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা এবং মালয়েশিয়া ও চীনের বাজারসহ বৃহত্তর এশিয়ায় হালাল খাদ্য ও প্রসাধনী রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

মালয়েশিয়ার মতো চীনও জ্বালানি অবকাঠামোতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জ্বালানি ও গ্যাস অবকাঠামো প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে এলএনজি আমদানি, ডিজেল সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাস অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে আগামী কয়েক মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান অগ্রগতির আশা প্রকাশ করা হয়েছে।

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,107,অর্থনীতি,174,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,108,আবহাওয়া,29,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,16,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,89,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,222,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,17,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,208,জাপান,1,জামালপুর,5,জীবনধারা,1,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,24,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পটুয়াখালী,1,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,132,প্রবাস,6,প্রযুক্তি,61,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,10,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,18,বিশ্ব,300,বেনাপোল,1,ব্যাংক,4,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,15,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,232,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,121,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,644,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,71,
ltr
item
NNB - News Network of Bangladesh: ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান
১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান
তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতাসহ অর্থনীতির বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP-XXpBu8SECTXIqurA0q6qPDNY50NuMre3NDQ5G3ElsGPPXnj0WyF6DAhvIbzUdJnP3lTjF7Kx83oPCLjiND2uOeudGphXNMck6DjpMeH7YZFtMIBdod0bw9lIY_lhYTXLXPVskoZP4Zqh9P9k3rEfis-kiWXF7LZbqcpScMoCYfcLdI1uxhMgqrXvhqI/s1600/bida.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP-XXpBu8SECTXIqurA0q6qPDNY50NuMre3NDQ5G3ElsGPPXnj0WyF6DAhvIbzUdJnP3lTjF7Kx83oPCLjiND2uOeudGphXNMck6DjpMeH7YZFtMIBdod0bw9lIY_lhYTXLXPVskoZP4Zqh9P9k3rEfis-kiWXF7LZbqcpScMoCYfcLdI1uxhMgqrXvhqI/s72-c/bida.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/06/0726062802.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/06/0726062802.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content