
এনএনবি
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
রবিবার (১৭ মে
২০২৬) সন্ধ্যায় দেশটির তুমাইর ও সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার
বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর ফলে সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবসহ
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে।
চাঁদ
দেখা যাওয়ার পর সৌদি আরবের রাজকীয় আদালত পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা
করেছে। ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হবে।
এর পরদিন ২৭ মে (বুধবার) দেশটিতে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
ইসলামি
চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত দিবসে হাজিরা আরাফাত
ময়দানে সমবেত হন, যা হজের অন্যতম প্রধান রুকন। আর ১০ জিলহজ পালিত হয় মুসলমানদের
দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
সাধারণত সৌদি আরবের একদিন পর
বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা যায়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)
পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। তবে বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে জাতীয়
চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।
COMMENTS