$type=ticker$c=12$cls=0$b=0

এই গরমে শিশু ও বয়স্কদের যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

এনএনবি
 
তীব্র গরমে শিশু ও বয়স্কদের সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করানো, হালকা ও সুতির পোশাক পরানো, দিনে ২-৩ বার গোসল করানো এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

তারা জানান, প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্করা। এ সময় তাদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দেয় এবং তাপমাত্রার প্রভাবও বেশি পড়ে। ফলে সামান্য অসাবধানতাও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই এ সময়ে তাদের প্রতি বাড়তি যত্ন ও সচেতনতা জরুরি।

চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত পানি পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তৃষ্ণা পেলেই পানি খাবে- এমনটা না ভেবে নির্দিষ্ট সময় পরপর পানি বা তরল খাবার দিতে হবে। ডাবের পানি, লেবুর শরবত ও ঘরে তৈরি ফলের রস এক্ষেত্রে বেশ উপকারী। গরমে শিশু ও বয়স্কদের সরাসরি রোদে বেশি সময় না রাখাই ভালো। বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে না বের করাই নিরাপদ। প্রয়োজনে বের হলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক ও ছাতা ব্যবহার করা উচিত।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের জানান, গরমে শিশুদের হিটস্ট্রোক, জ্বর, ডায়রিয়া, বমি ও পানিশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় তারা নিজের সমস্যার কথা স্পষ্টভাবে বলতে পারে না, ফলে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হয়।

তিনি বলেন, শিশু ও বয়স্কদের ঘরের পরিবেশ ঠান্ডা ও আরামদায়ক রাখা উচিত। প্রয়োজনে ফ্যান বা এয়ার কুলার ব্যবহার করা যেতে পারে। তবে সরাসরি ঠান্ডা বাতাসে দীর্ঘ সময় রাখা থেকেও বিরত থাকতে হবে। যদি শিশু ও বয়স্কদের শরীরে অতিরিক্ত গরম অনুভূত হয়, মাথা ঘোরে, বমি হয় বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এসব লক্ষণ হিটস্ট্রোকের পূর্বাভাস হতে পারে।

খাবারের বিষয়ে আব্দুল কাদের বলেন, গরমে শিশু ও বয়স্কদের পর্যাপ্ত পানি, ডাবের পানি, লেবুর শরবত, ঘোল বা লাচ্ছি খাওয়া ভালো। এতে পানিশূন্যতা দূর হয় এবং শরীরে শক্তি যোগায়। তরমুজ, বাঙ্গি, পেঁপে, শসা ও কলার মতো সহজপাচ্য ও পানিসমৃদ্ধ ফল শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। নিয়মিত ভাত, ডাল, শাকসবজি, মাছ ও হালকা মসলার রান্না করা খাবার শিশুর জন্য উপকারী। টক দই হজমশক্তি বাড়ায় এবং শরীর সতেজ রাখে।

ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান বলেন, গরমে শিশু ও বয়স্কদের মধ্যে ডায়রিয়া, জন্ডিসসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে। এ সময় বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হওয়ায় বাইরের খাবার এড়িয়ে চলা জরুরি। ফুটপাতের শরবত, ফুচকা-চটপটি ও ভাজাপোড়ায় জীবাণুর ঝুঁকি থাকে, যা দ্রুত তাদের অসুস্থ করে তুলতে পারে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নভাবে বাসায় রান্না করা খাবারই সবার জন্য নিরাপদ।

তিনি আরও বলেন, অতিরিক্ত তেলযুক্ত ও ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার দেওয়া উচিত। ফল, সবজি ও তরল খাবার বেশি খাওয়ানো ভালো। গরমে খাবার দ্রুত নষ্ট হয়, তাই সবসময় তাজা ও পরিষ্কার খাবার নিশ্চিত করতে হবে। এছাড়া নিয়মিত হাত ধোয়ার অভ্যাসও গড়ে তোলা জরুরি।

ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আমরা ইতোমধ্যেই মিটিং করে স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষদের এসব পরামর্শ জানাতে বলা হয়েছে।

পরামর্শ গুলো হলো: প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। চা-কফি এড়িয়ে চলা ভালো। খুব প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, বাইরে গেলে হালকা সুতির ঢিলেঢালা পোশাক পরা এবং অবশ্যই ছাতা, টুপি বা ক্যাপ ব্যবহার করা। স্যালাইন বা ডাবের পানি পান করে পানিশূন্যতা রোধ করতে হবে। শিশু ও বয়স্কদের ঘরের ভেতর রাখা এবং তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইইডিসিআর (IEDCR)-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, তীব্র গরমে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় শরীর ঠান্ডা রাখা এবং পানিশূন্যতা রোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য বেশি করে পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে এবং দুপুরের কড়া রোদে ও চুলার কাছে কাজ করা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

তিনি আরও বলেন, শিশু ও বয়স্কদের হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি বেশি থাকায় তাদের ছায়াযুক্ত স্থানে রাখা এবং নিয়মিত পানি পান করানো জরুরি।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

COMMENTS

ফেসবুকে ফলো করুন...


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,96,অর্থনীতি,166,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,106,আবহাওয়া,29,আশুলিয়া,1,ইরান,1,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,15,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,85,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,219,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,16,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,185,জাপান,1,জামালপুর,5,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,22,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,14,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,131,প্রবাস,5,প্রযুক্তি,61,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,9,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,17,বিশ্ব,299,বেনাপোল,1,ব্যাংক,2,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,13,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,6,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,232,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,120,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,642,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,64,
ltr
item
NNB - News Network of Bangladesh: এই গরমে শিশু ও বয়স্কদের যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা
এই গরমে শিশু ও বয়স্কদের যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা
তীব্র গরমে শিশু ও বয়স্কদের সুস্থ রাখতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLBESPdJ8QEN0ZcNblK3_dtIt429IjzZZybT-EyajKVioVxZoy3CQ2EedZlpoehcfc2FIMabbOzBPhvn65ds1vwlH4Yy-xduV2ypemVj1RnEJrOfM1ZwIrsDmUi9v3XO8lLnyLPEYaFLMEaqOyBcetKsh12Y3TbG8Vg2IxkkNYZA7QapHC8Ix6dQNgewlC/s1600/summer.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLBESPdJ8QEN0ZcNblK3_dtIt429IjzZZybT-EyajKVioVxZoy3CQ2EedZlpoehcfc2FIMabbOzBPhvn65ds1vwlH4Yy-xduV2ypemVj1RnEJrOfM1ZwIrsDmUi9v3XO8lLnyLPEYaFLMEaqOyBcetKsh12Y3TbG8Vg2IxkkNYZA7QapHC8Ix6dQNgewlC/s72-c/summer.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/04/0726042301.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/04/0726042301.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content