মোহাম্মদ মোরশেদ আলম, গাজীপুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর একতা টাওয়ারে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করে লটারির মাধ্যমে প্রায় ৭ লাখ টাকার পুরস্কার জিতেছেন ক্রেতারা। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে একতা মার্কেট প্রাঙ্গণে আয়োজিত জমকালো অনুষ্ঠানে লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে তাৎক্ষণিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
মার্কেট সূত্র জানায়, ঈদ উপলক্ষে বিশেষ প্রচারণার অংশ হিসেবে একতা মার্কেটে যারা কমপক্ষে ১ হাজার টাকার পণ্য ক্রয় করেছেন, তাদের প্রত্যেককে একটি করে কুপন দেওয়া হয়। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার ক্রেতারা সেই কুপন নিয়ে উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির ড্র সম্পন্ন হয়।
লটারিতে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল। এছাড়া ছিল ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, টেলিভিশন, বাইসাইকেলসহ মোট ১০১টি আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মান্নান, একতা টাওয়ার লিমিটেডের পরিচালক কায়সার আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।
সভাপতির বক্তব্যে মতিউর রহমান বলেন, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে কেনাকাটায় অংশ নেওয়া ক্রেতাদের উৎসাহিত করতেই এই পুরস্কার কর্মসূচির আয়োজন করা হয়।

COMMENTS