
এনএনবি, ঢাকা
স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে শতভাগ সরকারি অর্থায়নে পরিচালিত ওষুধ
প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন
করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য
সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড-এর মেমোরেন্ডাম
অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন-এর ৫৩ ও ৫৪ ধারা মোতাবেক এসেনসিয়াল ড্রাগস
কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত
হোসেনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।
পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী
ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক,
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
প্রজ্ঞাপন অনুযায়ী এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
COMMENTS