
এনএনবি, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে ফেরার পথে বিশ্বকাপজয়ী
জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন
বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তবে তাঁদের বহনকারী গাড়ি
অক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের
উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।
শাহপরী দ্বীপ হাইওয়ে থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্প
পরিদর্শন ও ইফতার শেষে অতিথিদের গাড়িবহর কুতুপালং এলাকায় পৌঁছালে একটি
ব্যাটারিচালিত ইজিবাইক উপসড়ক থেকে হঠাৎ প্রধান সড়কে উঠে আসে। এতে বহরের
নিরাপত্তায় নিয়োজিত পুলিশের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পুলিশের ভ্যান
সামান্য ক্ষতিগ্রস্ত হলেও ওজিল ও বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ি দুর্ঘটনা থেকে
নিরাপদ থাকে।
আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি
করেছেন। দুর্ঘটনাকবলিত ইজিবাইক জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত
চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
COMMENTS