$type=ticker$c=12$cls=0$b=0

পাহাড়ি জনপদে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব

এনএনবি, বান্দরবান

এনএনবি, বান্দরবান

পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর সপ্তাহব্যাপী বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈসুক ও মারমাদের সাংগ্রাই উৎসব।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান ৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের বর্ষ বরণ উৎসব। এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। এই উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু , মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বৈসাবী নামকরণও করা হয়েছে এই তিনটি উৎসবের প্রথম অক্ষর গুলো নিয়ে। বৈ শব্দটি ত্রিপুরাদের বৈসু থেকে, সা শব্দটি মারমাদের সাংগ্রাই থেকে এবং বি শব্দটি চাকমাদের বিজু থেকে। এই তিন শব্দের সম্মিলিত রূপ হলো 'বৈসাবি'।

শুক্রবার (১২ এপ্রিল, ২০২৪) সকালে রাঙ্গামাটির গর্জনতলীতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গঙ্গা দেবীর উদ্দেশ্য ফুল ভাসানোর মধ্যদিয়ে ত্রিপুরাদের বৈসুক উৎসবের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাঙ্গামাটি রাজবাড়ী ঘাটে বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে ভোরে গ্রামের তরুণ-তরুণীরা ফুল ভাসানোর মধ্যদিয়ে তিন দিন উৎসবের সূচনা করা হয়। রাজবাড়ী ঘাটে বৈসাবি উৎদযাপন কমিটির উদ্যোগে বিজুর উদ্বোধন করেন বৈসাবি উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃত রঞ্জন চাকমা, সদস্য সচিব ইন্টু মনি চাকমাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফুল ভাসানো দেখতে আসা এক বাঙালি নারী সুলতানা বেগম বলেন, পার্বত্য অঞ্চলের সামাজিক উৎসব বৈসাবি যেন সকল সম্প্রদায়ের উৎসব। ফুল ভাসাতে এসে এখানে মনে হচ্ছে না আমরা বাঙালি। আমাদের মনে হচ্ছে আমরাও এদের একজন।
বিজু, বৈসু, সাংগ্রাইং-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি চাকমা জানান, রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় এ বছর উৎসবের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। এই ফুল ভাসানোর মধ্যদিয়েই শুরু হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীগুলোর তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব বিজু। আগামীকাল শনিবার মূল বিজু পালিত হয়। রবিবার গোজ্যেপোজ্যে দিন পালিত হবে যার যার ঘরে।

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের প্রাণের উৎসব বৈসাবি উৎসব। পার্বত্য অঞ্চলের মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর বৈসাবী উৎসব ও বাঙালিদের বাংলা নববর্ষকে ঘিরে পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে আনন্দ বয়ে যাচ্ছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ের সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। সেই সাথে পার্বত্য অঞ্চলের এই উৎসবের মধ্যেমে পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে। পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায় যাতে এক হয়ে সন্দুর একটি আগামীর বাংলাদেশ গড়তে পারে সেই দিকে আমাদের সকলের প্রত্যাশা থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনার দেশে রূপান্তর করেছে। সেখানে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার মূল অংশ। পার্বত্য চট্টগ্রামে ১১টি জাতি গোষ্ঠী ও সম্প্রদায়ের বসবাস। এখানে বাঙালি, চাকমা, মারমা ত্রিপুরা, পাংখোয়া, বমসহ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে পাহাড়ের মানুষও উজ্জীবিত।

এসময় তিনি সকলকে বৈসাবির শুভেচ্ছা জানিয়ে বলেন, কাপ্তাই হ্রদে ফুল ভাসনোর মধ্যেমে পুরো বাংলাদেশ ও বিশ্বে শান্তির বার্তা নিয়ে আসবে। এই বার্তা আমাদের সকলের মাঝে ছড়িয়ে যাবে। পৃথিবী থেকে সকল হানাহানি, দুঃখ, গ্লানি, মারামারি, হিংসা দূর হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করেন তিনি।

পার্বত্য চট্টগ্রামের ১২টি জনগোষ্ঠীর মধ্যে বাংলাবর্ষকে বিদায় জানানোর এ অনুষ্ঠান তাদের প্রধান সামাজিক উৎসব হিসেবে বিবেচিত। এই উৎসব চাকমা জনগোষ্ঠী বিজু নামে, ত্রিপুরা জনগোষ্ঠী বৈসুক, মারমা জনগোষ্ঠী সাংগ্রাই, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী বিষু, কোনো কোনো জনগোষ্ঠী বিহু নামে পালন করে থাকে। আগামীকাল মূল বিজুর উৎসব পালন করবে পাহাড়ের জনগোষ্ঠী। ঐতিহ্যবাহী পাঁজন রান্না করে অতিথি আপ্পায়নের মধ্যদিয়ে মূল বিজুর আনুষ্ঠানিকতা। আগামী ১৬ এপ্রিল থেকে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে সাংগ্রাই জলোৎসবের মধ্যদিয়ে পাহাড়ের এই উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও এই উৎসব চলবে পুরো মাসজুড়ে।

COMMENTS

ফেসবুকে ফলো করুন...


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,92,অর্থনীতি,157,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,104,আবহাওয়া,29,আশুলিয়া,1,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,15,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,81,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,212,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,16,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,155,জাপান,1,জামালপুর,5,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,22,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,14,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,130,প্রবাস,5,প্রযুক্তি,60,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,4,বগুড়া,1,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,9,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,17,বিশ্ব,298,বেনাপোল,1,ব্যাংক,2,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,11,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,4,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,229,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,3,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,116,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,639,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,60,
ltr
item
NNB - News Network of Bangladesh: পাহাড়ি জনপদে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব
পাহাড়ি জনপদে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব
সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিষু উৎসব।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjubUcwTGuRDyuTs346xQ1831zmsLHoXsQK8G-pk0RMU2hB8xv3tWxuAttPWBPQ79JOo7xj1s7f-3rLsKVBIMmpK3yUXlaajtKmxkmMvJeg0GhyphenhypheniBi9J9eVu522tZXRvXakjWxCd8x_oCQ6JIZm4wF6gYCRBCYlWDSH84wxtFzO32S1LZVw6ARYqi3XeVY/s16000/news.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjubUcwTGuRDyuTs346xQ1831zmsLHoXsQK8G-pk0RMU2hB8xv3tWxuAttPWBPQ79JOo7xj1s7f-3rLsKVBIMmpK3yUXlaajtKmxkmMvJeg0GhyphenhypheniBi9J9eVu522tZXRvXakjWxCd8x_oCQ6JIZm4wF6gYCRBCYlWDSH84wxtFzO32S1LZVw6ARYqi3XeVY/s72-c/news.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2024/04/0124041214.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2024/04/0124041214.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content