অনলাইন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৪ মে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত চলবে এ উৎসব।
সারা বিশ্বের মানুষ এই উৎসবের মনোনয়ন ঘোষণার জন্য মুখিয়ে থাকেন। বহুল প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন তালিকা ঘোষণা হয়েছে বৃহস্পতিবার (১১ এপ্রিল, ২০২৪)। বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ঘোষণা করা হয় মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর নাম।
এবার মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে কারিম আইনুজ পরিচালিত ‘মোটেল ডেস্টিনো’, আন্দ্রে আর্নল্ড পরিচালিত ‘বার্ড’, জ্যাকুয়িজ এডিয়ার্ড পরিচালিত ‘এমিলিয়া পেরেজ’, শন বেকার পরিচালিত ‘এনোরা’, ডেভিড ক্রনেনবার্গ পরিচালিত ‘দ্য শ্ররাউডস’, কোরালি ফার্গেট পরিচালিত ‘দ্য সাবসট্যান্স’, মিগুয়েল গোমেজ পরিচালিত ‘গ্র্যান্ড ট্যুর’।
আরো মনোনয়ন পেয়েছে ক্রিস্টফি হনার পরিচালিত ‘মার্সেলো মিয়ো’, জি জিয়াং-কে পরিচালিত ‘কট বাই দ্য টাইডস’, পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’, হয়োগস ল্যান্থিমোস পরিচালিত ‘কাইন্ডস অব কাইন্ডনেস’, গিলিস লেল্লোচি পরিচালিত ‘লা আমর ওউফ’, আগাতি রিডিনজার পরিচালিত ‘ওয়াইল্ড ডায়মন্ড’, পল সেহরাডার পরিচালিত ‘ওহ, কানাডা’, ক্রিরিল সেরেবেরেনিকভ পরিচালিত ‘লিমিনভ-দ্য ব্যালাড’, পাওলো সরেনটিনো পরিচালিত ‘পার্থেনভ’ ও ম্যাগনাস ভন হর্ন পরিচালিত ‘দ্য গার্লস উইথ দ্য নিডেল’।
কান চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতাদের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক শাখা ‘আঁ সার্তে রিগা’ বিভাগ। এবার এ শাখায় মনোনয়ন পেয়েছে লুইস কোরভোয়েসিয়ার পরিচালিত ‘ভিংক্ট ডিউক্স’, গুয়ান হু পরিচালিত ‘হু লেট দ্য ডগ বাইট’, মো হারায়ি পরিচালিত ‘দ্য ভিলেট নেক্সট টু প্যারাডাইস’, আরিয়ান লাবেদ পরিচালিত ‘সেপ্টেম্বর সেস’, বরিস লোজকিনে পরিচালিত ‘ল হিস্টোয়ার ডে সোলেমান’।
‘আঁ সার্তে রিগা’ বিভাগে আরো মনোনয়ন পেয়েছে রবার্ত মিনেরভিনি পরিচালিত ‘দ্য ডেমন্ড’, রানগানো নয়োনি পরিচালিত ‘অন বিকামিং আ গুইনিয়ে ফৌল’, হিরোইশি ওকুয়ামা পরিচালিত ‘মাই সানশাইন’, সান্দায়া সুরি পরিচালিত ‘সানটোস’, ট্রঅং মিন পরিচালিত ‘ভিয়েত অ্যান্ড নাম’ ও হাল্ফডান উলম্যান টনডেল পরিচালিত ‘আর্মান্ড’।
এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবটির পর্দা উঠবে আগামী ১৪ মে। উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন একে একে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের স্বাগত জানাবেন।
সূত্র: কান ফিল্ম ফ্যাস্টিভালের ওয়েবসাইট

COMMENTS