এনএনবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার (২২ জানুয়ারী, ২০২৪) অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেছেন। এ সময় মন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয়। এর মাধ্যমে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয় বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এনএনবির’র কলকাতা প্রতিনিধি জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মন্দিরের বাইরে এসে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বললেন, ‘আমাদের প্রভু রাম এলেন৷’ এ দিন যোগী আদিত্যনাথ, মোহন ভাগবতদের পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ তিনি অতীতের কথাও মনে করিয়ে দেন তিনি৷ দীর্ঘ বক্তব্য রাখেন তিনি৷
মোদি এদিন বলেন, ‘আমি গর্ভগৃহে ছিলাম৷ সেই ঐশ্বরিক মুহূর্ত দেখে আমার আবেগে গলা ধরে আসছিল৷ এত দিনের অপেক্ষার পর প্রভূ রাম আমাদের কাছে এলেন৷ মনে রাখবেন, আমাদের প্রভু রাম তাঁবুতে থাকবেন না৷ এতদিন সেই অপেক্ষার অবসান হল৷ শুধু এ দেশের মানুষরা নন, গোটা পৃথিবীর রামভক্তরা আজ সমস্ত বিষয়টা দেখছেন৷’
মোদি এ দিন আফসোসের সুরে বলেন, ‘আমাদের নিশ্চিত কোনও একটা ত্রুটি ছিল৷ যাঁর জন্য প্রভূ শ্রীরামকে অপেক্ষা করতে হয়েছে৷ কিন্তু আমাদের সেই অপেক্ষার দিন শেষ হয়েছে৷ ২২ জানুয়ারি নতুন সূর্যের কিরণ এসেছে৷ হাজার হাজার বছর পরেও আজকের দিনের কথা আলোচিত হবে৷ পাশাপাশি, আমি বিচার ব্যবস্থার কাছেও কৃতজ্ঞ৷ তাঁরা আইনের লাজ রেখেছেন৷’
মোদি আরও বলেন, ‘আমাদের আজকের দিনে দেশের গ্রামে-গ্রামে উৎসব পালিত হচ্ছে৷ আজ গোটা দেশে সন্ধ্যার পর প্রদীপ জ্বালানো হবে৷ গোটা দেশে এই দিনটি পালিত হবে৷ আমাদের মন এখনও এতে আটকে আছে৷ অনেক কথাই বলার আছে, কিন্তু আমার গলা অবরুদ্ধ হয়ে আসছে৷’

COMMENTS