এনএনবি, ঢাকা
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড সিরামিকসের কারখানায় ‘লে অফ’ ঘোষণার প্রতিবাদে কয়েকশ শ্রমিক কর্মচারী রাজধানীর নিউ ইস্কাটন রোডে প্রতিষ্ঠানটির মালিকের বাড়ি ঘেরাও ও বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা বন্ধ কারখানাটি খুলে দেওয়া ও বকেয়া বেতন-ভাতা, ওভারটাইম বিল পরিশোধের দাবি জানায়।
আজ সোমবার (২২ জানুয়ারি ২০২৪) শ্রমিকদের বিক্ষোভের সময় বেলা ১২টা থেকে তিনটা পর্যন্ত নিউ ইস্কাটন দিলু রোড এলাকা অচল হয়ে পড়ে। হাতিরঝিল থানা থেকে পুলিশ এসে শ্রমিকদের রাস্তার একপাশে সরিয়ে দেয়। কিন্তু অনড় শ্রমিকরা মালিকের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না শুনে স্থান ত্যাগে অস্বীকৃতি জানান।
শ্রমিক নেতা নাজিম উদ্দিন ঢাকা সাংবাদিকদের বলেন, প্রায় এক সপ্তাহ আগে কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই স্ট্যান্ডার্ড সিরামিকসের সবগুলো উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এ কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন।
জানা যায়, শ্রমিকদের চার মাসের বেতন ও নয় মাসের ওভারটাইম বিল পাওনা রয়েছেন। কারখানাটির মূল মালিক আনসার উদ্দিন। তার মৃত্যুর পর ছোট ছেলে হেলাল উদ্দিন এটি দেখাশোনা করেন। এছাড়া তার আরও তিন ছেলে কোম্পানির পরিচালক। বেশ কিছুদিন ধরে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সংকটে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ কারখানা থেকে উৎপাদিত সিরামিকস পণ্য বিদেশে রফতানি হয়। লাভজনক প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক কর্মচারীরা বিপাকে পড়েছেন।

COMMENTS