এনএনবি, গাজীপুর
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের মেধা, শ্রম ও অর্থের অপচয় রোধ করে কাজ করতে পারলে টেলিফোন শিল্প সংস্থাও অন্যান্য প্রতিষ্ঠানের মতো লাভজনক প্রতিষ্ঠানে রূপ নেবে। সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে আগামী ৩০ জুনের মধ্যে টেশিসকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
টঙ্গী স্টেশন রোডে টেলিফোন শিল্প সংস্থা-টেশিসের ডিজিটাল প্রযুক্তি পণ্যের উৎপাদন প্ল্যান্টসমূহ পরিদর্শন এবং টেশিস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় আজ সোমবার (২২ জানুয়ারি ২০২৪) সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণে সোনার বাংলা গড়ার রূপকার জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মেধাবী ও সাহসী নেতৃত্বে আইসিটি সেক্টর থেকে প্রায় ১.৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে সক্ষম হয়েছি। এ ছাড়া বছরে ২০ লাখ তরুণ-তরুণীকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি। দেশের ১৩ কোটি মানুষকে ইন্টারনেট সেবার আওতায় এনেছি। এ ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কাজ করে যাচ্ছি।
এ সময় টঙ্গী টেলিফোন শিল্প সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন, জেনারেল ম্যানেজার মাইনুল হোসেনসহ টেশিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

COMMENTS