$type=ticker$c=12$cls=0$b=0

দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

এনএনবি, ঢাকা

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, ‘আগে ঢাকাসহ বড় শহরগুলোকে নিরবচ্ছিন্ন রেখে গ্রামে অতিরিক্ত লোডশেডিং দেওয়ার যে বৈষম্যমূলক ব্যবস্থা ছিল, আমরা সেখান থেকে সরে এসেছি। সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে এখন সাময়িক কষ্টের বোঝা শহর ও গ্রামে সুষমভাবে বণ্টন করা হচ্ছে।’

দুই বছরের লক্ষ্যমাত্রা তুলে ধরে তিনি বলেন, ‘নতুন এফএসআরইউ স্থাপনের জন্য দেড় থেকে দুই বছর সময় লাগবে, যার ফলে এলএনজি আমদানি বৃদ্ধি পাবে। পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনতে ৫০০ কোটি টাকার প্রকল্প এবং বাপেক্সের ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজ চলছে। এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক চালুকরণ প্রক্রিয়া শুরু হবে। আগামী বছর থেকে এটি পূর্ণ স্কেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। এর ফলে আগামী দেড় থেকে দুই বছরে বিদ্যুৎ খাত আগের যেকোনো সময়ের চেয়ে অধিক নির্ভরযোগ্য ও আনইন্টারাপ্টেড (নিরবচ্ছিন্ন) অবস্থায় পৌঁছাবে।’

উপদেষ্টা জানান, সরকারের অব্যাহত কূটনৈতিক বার্গেইনিংয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকার সম্পূর্ণ বিনামূল্যে (বিমান ব্যয়সহ) ১০ হাজার নতুন কর্মী নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় গঠিত রিক্রুটিং সিন্ডিকেটের বাইরে এসে নতুন সিদ্ধান্তের মাধ্যমে পূর্বে অনুমোদিত ২৫টি প্রধান এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি সংস্থাকে অ্যাসোসিয়েট (সহযোগী) রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হয়েছে।

দেশে শিশু হারিয়ে যাওয়ার পরিসংখ্যান নিয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এটি রাতারাতি তৈরি হওয়া কোনো নতুন সংকট নয়। তথ্য উপাত্ত তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের জুন-ডিসেম্বর মেয়াদের ১৩ হাজার ৮৭৬টি জিডির বিপরীতে পরবর্তী সাত মাসে ১৫ হাজার ৭১৭টি জিডি নথিভুক্ত হয়েছে, যা প্রায় একই ধারার পরিসংখ্যান নির্দেশ করে। তবে প্রতিটি নিখোঁজের ঘটনাতেই সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে।

সারের ঘাটতি সংক্রান্ত গুঞ্জন নিরসন করে তিনি জানান, বর্তমানে দেশে ইউরিয়া, টিএসপি, ডিএপিসহ মোট ১২ লাখ ৮৬১ মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের (১২ লাখ মেট্রিক টন) চেয়েও বেশি। সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছাতে কাজ চলছে।

সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়ার পাশাপাশি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমকে একই ছাতার নিচে এনে সংবাদকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার দ্রুত আইনি পদক্ষেপ নেবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ব্যাটারিচালিত রিকশার মেকানিক্যাল স্পেসিফিকেশন ও রুট নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। পে-স্কেলে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের চিকিৎসার খরচ ও পরিচর্যার কথা বিবেচনা করে প্রতি মাসে ৩ হাজার টাকা হারে ভাতা রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের সহায়তায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের বৈচিত্র্যময় অর্থনৈতিক গতিশীলতাকে বাড়িয়ে দেবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,111,অর্থনীতি,182,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,41,আন্তর্জাতিক,110,আবহাওয়া,30,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কলম্বিয়া,1,কিশোরগঞ্জ,19,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,18,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,91,গণমাধ্যম,188,গাইবান্ধা,2,গাজীপুর,227,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,17,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,3,জাতীয়,222,জাপান,1,জামালপুর,5,জীবনধারা,1,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,24,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,3,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পটুয়াখালী,1,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,134,প্রবাস,7,প্রযুক্তি,64,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,10,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,19,বিশ্ব,300,বেনাপোল,1,ব্যাংক,4,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,15,ভুটান,1,ভ্রমণ,10,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,2,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,2,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,3,রাজধানী,70,রাজনীতি,234,রাজশাহী,4,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,127,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,8,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,653,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,78,
ltr
item
NNB - News Network of Bangladesh: দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা
দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা
বর্তমানে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiicoM_CjPTZr4xxOne7AcT4RiC1J2FOKXRbjjKUtscz1mtgGKwq68n0kDFs4KzDhqSco6hz_asnDnRknVaTB4Ho1fAMUjVwwCi63ncxM-vYMkRN6gac5lR2tS9Y5970aMbqCidm7PNIEOjZ_QJbc6hfN_eJ2b3sXWJPCt26eXASemuZue5uHdNdM_3LtW/s1600/PRESS.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiicoM_CjPTZr4xxOne7AcT4RiC1J2FOKXRbjjKUtscz1mtgGKwq68n0kDFs4KzDhqSco6hz_asnDnRknVaTB4Ho1fAMUjVwwCi63ncxM-vYMkRN6gac5lR2tS9Y5970aMbqCidm7PNIEOjZ_QJbc6hfN_eJ2b3sXWJPCt26eXASemuZue5uHdNdM_3LtW/s72-c/PRESS.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/09/0726090102.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/09/0726090102.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content