
এনএনবি, নাটোর
জেলা শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায়
হোমিওপ্যাথি কলেজ সংলগ্ন ১ দশমিক ৩৭ একর সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। ৩৫ বছর
পর উদ্ধার জমির মূল্য ১৪ কোটি টাকা।
সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে
অবৈধ দখলমুক্ত করে জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন নাটোর সদর উপজেলার
নির্বাহী অফিসার মো. আজাহার আলী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন।
দক্ষিণ
চৌকির পাড় এলাকার মহসিন আলীর নিকট থেকে এই জমি উদ্ধার করে উদ্ধার সম্পত্তির
চারদিকে লাল নিশানা এবং জেলা প্রশাসনের মালিকানা সাইনবোর্ড স্থাপন করা হয়।
সহকারী
কমিশনার (ভূমি) জানান, সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত জমি প্রাকৃতিকভাবে
পুকুরে রুপান্তরিত হয়ে দীর্ঘ ৩৫ বছর যাবত বেদখল ছিল। উদ্ধার এই সম্পত্তি সাইরাত
খাস জমি শ্রেণি পরিবর্তন করে সরকারিভাবে ইজারা প্রদান করা হবে।
COMMENTS