এনএনবি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের পথে তামিলনাড়ুর নবাগত রাজনৈতিক দল টিভিকে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠনের দাবি নিয়ে চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে বৈঠক করেছেন দলটির প্রধান থালাপতি বিজয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যপাল কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থালাপতি বিজয়।
নানা রাজনৈতিক টানাপোড়েন ও প্রতিকূলতা পেরিয়ে ১০৭ থেকে ১২০টি আসনের সমর্থন নিশ্চিত করার পাঁচ দিন পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এগোল টিভিকে। গত চার দিনের মধ্যে এটি রাজ্যপাল আরলেকারের সঙ্গে বিজয়ের চতুর্থ বৈঠক। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাজ্যপাল তার কেরালা সফরের নির্ধারিত ফ্লাইটও বাতিল করেছেন বলে জানা গেছে।
এদিকে তামিলনাড়ুর অন্যতম পুরোনো রাজনৈতিক দল এআইএডিএমকের ভেতরে বড় ধরনের ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগাম আলাদা অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জানা গেছে, এআইএডিএমকের ৩০ জনের বেশি বিধায়ক তার প্রতি সমর্থন জানিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন টিভিকেকে সমর্থন দিতেও আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার (৯ মে ২০২৬) পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফেরার পর চেন্নাইয়ে শানমুগামের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসপি ভেলুমণি, এমআর বিজয়ভাস্কর, নাথম বিশ্বনাথন ও সি বিজয়ভাস্করের মতো জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

COMMENTS