এনএনবি, গাজীপুর
মহান মে দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে চোখ ও মাথাব্যথায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ‘কোনাবাড়ী বাসী ব্লাড ফাউন্ডেশন’।
শুক্রবার (০১ মে ২০২৬) সকালে কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ বাবুল হোসেন। তিনি বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
বাবুল হোসেন ফাউন্ডেশন ও পিজ্জা মেকারের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের মিডিয়া পার্টনার ছিলো কোনাবাড়ি প্রেসক্লাব।
আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে স্থানীয় এলাকাবাসী, গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ক্যাম্পে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগিতা করে ফার্স্ট আই হাসপাতাল। আয়োজকরা জানান, শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

COMMENTS