
এনএনবি, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
শনিবার (২৮ মার্চ ২০২৬) রাতে উপজেলার কালিয়াকৈর বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল
সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কালিয়াকৈর থানা পুলিশ।
অভিযানে অবৈধভাবে মজুত রাখা ডিজেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল
সংগ্রহ ও মজুত করে আসছিল। অভিযানের সময় চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও
ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয়
জানা যায়নি।
কালিয়াকৈর থানার কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযানে আনুমানিক
তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে
পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা
হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
COMMENTS