
এনএনবি, গাজীপুর
গাজীপুরের গাছায় ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) গাছার কামরজুড়ি এলাকায় ময়লার স্তূপ থেকে ওই কঙ্কাল
উদ্ধার করা হয়। পরে সেগুলো গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে এলাকার একটি ময়লার স্তূপে মাথার
খুলি, মেরুদণ্ড ও বুকের পাঁজরের হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর
পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। কঙ্কালগুলো
অজ্ঞাত কোনো শিশুর বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান আজকের
পত্রিকাকে বলেন, কঙ্কালটির লিঙ্গ ও পরিচয় শনাক্ত করা যায়নি। ফরেনসিক রিপোর্ট
পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
COMMENTS