
এনএনবি, ঢাকা
বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে
(পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেওয়া হবে। বর্তমানে আবদুল গণি রোডে অবস্থিত সচিবালয়।
২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।
রবিবার (১৮ অক্টোবর, ২০২৬) বিকেলে সচিবালয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয়
স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরে এক সংবাদ
সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর আগে
সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের
নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই
সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিনই সচিবালয় স্থানান্তরের একটি প্রকল্প বার্ষিক
উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত
মন্ত্রণালয়।
COMMENTS