$type=ticker$c=12$cls=0$b=0

খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান

এনএনবি, ঢাকা

ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

রবিবার (২৮ জুন ২০২৬) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানিয়েছেন। 

ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

মাহবুবা ফারজানা বলেন, একটা বিষয় আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য এগুলো তো সয়লাব হয়ে আছে ফেসবুক। প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে, সেটা নিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।

সাংবাদিকতাকে একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সঙ্গে আরও অনেক মানুষ থাকা উচিৎ। আমাদেরকেও আপনাদের প্রতি আরও বেশি কেয়ার রাখা উচিৎ। 

মাহবুবা ফারজানা আরও বলেন, আশা করব এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমি সবাইকে বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হয়।

সচিব বলেন, তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য ও সত্যতা জেনে খবর দেবেন।

এ সময় তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুই-একটি পত্রিকায় যে সংবাদগুলো আসছে, সেগুলোকে অপতথ্য ও মিথ্যা তথ্যের শামিল বলেও উল্লেখ করেন মাহবুবা ফারজানা।

তিনি বলেন, এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের যদি কিছু মনে হয়, আমাদের কাছে এসে একটু যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই তথ্যগুলো দেবেন। যদি এমন হয় সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমার সঙ্গে কথা বলবেন, আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন।

ফল উৎসবে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈযদ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল, ডিআরইউ’র সাবেক সভাপতি  ও বিএসআরএফ-এর প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি তপন বিশ্বাস ও ফসিহ উদ্দিন মাহতাবসহ সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,107,অর্থনীতি,175,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,108,আবহাওয়া,29,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,16,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,89,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,222,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,17,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,208,জাপান,1,জামালপুর,5,জীবনধারা,1,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,24,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পটুয়াখালী,1,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,132,প্রবাস,6,প্রযুক্তি,61,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,10,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,19,বিশ্ব,300,বেনাপোল,1,ব্যাংক,4,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,15,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,232,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,121,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,644,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,72,
ltr
item
NNB - News Network of Bangladesh: খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান
খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান
ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgJb8QVVoCd-PvvwZhc8KM9TpHaEeA4RFH13_vUiEj6CFFfUT9Oo_IrEAwi7szcLDFKKdbPps_2cuzDJNkuNJz1MDv6vEyrZb_SWhoYkbWr2w7BP4FEmlmX3dgfbU2KJle3VFzCk_4jOnk_usWHni8SwG6kdSrXzoD53fsNiPDXw99rPpc-05LfGPuREeG/s1600/bsrf.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgJb8QVVoCd-PvvwZhc8KM9TpHaEeA4RFH13_vUiEj6CFFfUT9Oo_IrEAwi7szcLDFKKdbPps_2cuzDJNkuNJz1MDv6vEyrZb_SWhoYkbWr2w7BP4FEmlmX3dgfbU2KJle3VFzCk_4jOnk_usWHni8SwG6kdSrXzoD53fsNiPDXw99rPpc-05LfGPuREeG/s72-c/bsrf.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/06/0726062804.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/06/0726062804.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content