
এনএনবি, ঢাকা
সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে
যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির
উদ্দিন স্বপন।
মঙ্গলবার (০৯ জুন ২০২৬) এক বিবৃতিতে মন্ত্রী জানান,
সম্প্রচার-সংক্রান্ত এই ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে
বিস্তারিত তথ্য জানানো হবে।
তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে
দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬
সম্প্রচার করবে।’’
চীনা সরকারের আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে চীনে
অবস্থানরত মন্ত্রী এ প্রক্রিয়ায় অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের
কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি সকল
গণমাধ্যম প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয়ের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব
কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই।’
মন্ত্রী আরও বলেন, এই সাফল্য অর্জিত
হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ
করেন যে, জনসাধারণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব
হবে।
সম্প্রচারস্বত্ব এবং অংশীদারিত্বের চূড়ান্ত ব্যবস্থাপনা সম্পর্কে
আরও বিস্তারিত তথ্য মন্ত্রণালয় আজই ঘোষণা করবে বলে জানা গেছে।
COMMENTS