
এনএনবি, ঢাকা
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ
আল-মামুন।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) মামুনের আসামি হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন চিফ
প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের অনেকগুলো মামলা
তদন্তাধীন। গুমের মামলা, ক্রসফায়ারের মামলা, শাপলা চত্বরের ঘটনা। অনেকগুলো ঘটনায়
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সংশ্লিষ্টতা পাচ্ছি। তবে শাপলা চত্বরের
ঘটনায় যে সাক্ষ্যপ্রমাণ ইতোমধ্যে পেয়েছি, এতে তাঁকে মামলায় সম্পৃক্ত করব আশা
করছি। এটা মোটামুটি নিশ্চিত। কারণ, তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ পাওয়া যাচ্ছে।’
আগামী ১৫ দিনের মধ্যে শাপলা চত্বর মামলার তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়ে আশা করছেন
চিফ প্রসিকিউটর।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছিলেন
পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওই মামলায় পাঁচ বছরের
কারাদণ্ড হয়েছে তাঁর।
COMMENTS