$type=ticker$c=12$cls=0$b=0

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

এনএনবি, ঢাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও ভুল তথ্যের হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া এখন অন্যতম নাগরিক অধিকারে পরিণত হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল ইকোসিস্টেমের পূর্ণাঙ্গ সুফল নিশ্চিত করতে একটি জনবান্ধব নীতি কাঠামো ও অবকাঠামোগত সংস্কার জরুরি।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আজাদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা কিছুদিন আগেও গণমাধ্যম বলতে যা বুঝতাম, এখনকার গণমাধ্যমের সংজ্ঞার সঙ্গে তার বিরাট গুণগত পার্থক্য তৈরি হয়েছে। এক সময় তথ্য প্রবাহের বাধা বা ‘প্রেস ফ্রিডম’ ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু এখন সমস্যা হচ্ছে- তথ্যের অপব্যবহার।’

তিনি বলেন, ‘এখন অপতথ্য বা মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন থেকে সুরক্ষা পাওয়া মানুষের অধিকার। যদি আমরা এর সুরক্ষায় মনোযোগ না দিয়ে কেবল অবাধ তথ্য প্রবাহ নিয়ে কাজ করি; তবে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।’

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের বড় দায়িত্ব হলো ডিজিটাল ইকোসিস্টেমে জনবান্ধব নীতি ও ট্যাক্স কাঠামো নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘অ্যানালগ মানসিকতা থেকে ডিজিটাল মনোজগতে শিফট করা এখনো সম্ভব হয়নি বলেই ডিজিটাল ইকোসিস্টেমের সম্ভাবনাগুলোকে মানুষ বিচ্ছিন্নভাবে ব্যবহার করছে।’

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য উৎসাহব্যঞ্জক ট্যাক্স কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘নীতিগত ও প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশে বড় প্রতিবন্ধকতা। সরকার, বিটিআরসি এবং সকল অংশীজন মিলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে দ্রুত এই খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো সম্ভব হবে।’

টেলিকমিউনিকেশন ও আইসিটি খাতের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যত দ্রুত সময়োপযোগী সংস্কার করা যাবে; তত দ্রুত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ সকল উদ্যোক্তার পথ সুগম হবে এবং সাধারণ মানুষ ঘরে বসে সর্বোচ্চ সেবা পাবে।

অনুষ্ঠানে বিটিআরসি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসিটি বিশেষজ্ঞ এবং ব্রডব্যান্ড খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,99,অর্থনীতি,169,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,107,আবহাওয়া,29,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,16,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,86,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,221,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,16,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,201,জাপান,1,জামালপুর,5,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,23,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পটুয়াখালী,1,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,132,প্রবাস,5,প্রযুক্তি,61,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,9,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,18,বিশ্ব,299,বেনাপোল,1,ব্যাংক,2,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,15,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,232,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,120,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,642,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,67,
ltr
item
NNB - News Network of Bangladesh: ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী
‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী
বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও ভুল তথ্যের হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া এখন অন্যতম নাগরিক অধিকারে পরিণত হয়েছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgQa2ocnPWrdRj80cEkyijpET_Tl3MrLlIpkXlf-dnx0vbZjzwv1K9yLn0qqSjbPv9StzzDH2YeYwNiylZV7UL4lU_bz-SYGNOZJPm8M7wUL1RK22xu9o9EilM22SY8-kPnhyphenhyphenmy6zRD3DPxMlJt6CI8-Pp7iK9P_Go4jOrvxhVW3AAz9cTqzbEq2pujLGU/s1600/jahiruddin-swapan.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgQa2ocnPWrdRj80cEkyijpET_Tl3MrLlIpkXlf-dnx0vbZjzwv1K9yLn0qqSjbPv9StzzDH2YeYwNiylZV7UL4lU_bz-SYGNOZJPm8M7wUL1RK22xu9o9EilM22SY8-kPnhyphenhyphenmy6zRD3DPxMlJt6CI8-Pp7iK9P_Go4jOrvxhVW3AAz9cTqzbEq2pujLGU/s72-c/jahiruddin-swapan.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/04/0726041402.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/04/0726041402.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content