
এনএনবি, ঢাকা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক
আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সোমবার (২ মার্চ ২০২৬) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক
বিভাগের এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের
অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মেট্রোরেলের নির্মাণ
ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে
নিয়োগ পেয়েছিলেন প্রকৌশলী ফারুক আহমেদ।
ফারুক আহমেদ অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও,
মালয়েশিয়া, হংকংসহ বিভিন্ন দেশে ৩৭ বছরের কর্মজীবনের মধ্যে ২৫ বছর মেট্রোরেল
নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
COMMENTS