
এনএনবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান
হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার
বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়,
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬
ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। এতে
হত্যাকাণ্ডের তদন্তে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের
মানবাধিকার দপ্তরের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ স্থায়ী মিশন জানিয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে
তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
সরকার পুনর্ব্যক্ত করেছে যে, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের
শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার
মানদণ্ড অনুসরণ করে তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত
করা হবে।
COMMENTS