![]() |
| মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রমজান মাসের নতুন অফিস সময়সূচি জানান। |
এনএনবি, ঢাকা
রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের
জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৩টা
পর্যন্ত। যোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।
বুধবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন অফিস সময়সূচি নির্ধারণ
করা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রমজান মাসের
নতুন এই অফিস সময়সূচি জানান।
ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত
শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির
আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা
করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ
করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। বর্তমানে অফিস
সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

COMMENTS