
এনএনবি, পটুয়াখালী
ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিচ
ফুটবলসহ নানা আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় উদ্যাপিত হচ্ছে ২ দিনব্যাপী পর্যটন
কার্নিভাল।
শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটার
লেম্বুর বন সৈকতে ঘুড়ি উৎসব ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময়
নানা রঙের ঘুড়িতে বর্ণিল হয়ে ওঠে সৈকতের আকাশ।
চিত্রাঙ্কন
প্রতিযোগিতায় শিশুরা রং তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলে দেশের বিভিন্ন পর্যটন
কেন্দ্র,ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যের নানা চিত্র। শিশুদের সৃজনশীলতায় মুখর হয়ে
ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও
পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি,
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তারা।
এরআগে সকালে বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে ২
দিনব্যাপী এ কার্নিভালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উৎসবের অংশ হিসেবে রাতে
সৈকতে দেশের তারকা শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট এবং পরদিন সকালে বিচ ম্যারাথন ও
পিঠা উৎসবসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এদিকে, পর্যটকদের নিরাপত্তা
নিশ্চিত করতে সৈকত এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক
সদস্য।
COMMENTS