$type=ticker$c=12$cls=0$b=0

বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

এনএনবি, ঢাকা

বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির নেতা-কর্মীদের সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে। সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

সোমবার (১২ অক্টোবর, ২০২৬) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাজনীতি করে রাতারাতি বড়লোক হওয়া কিংবা ব্যক্তিগত সুবিধা নেওয়া বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের লক্ষ্য হতে পারে না। বিএনপির নেতা-কর্মীরা মানুষের জায়গা দখল বা লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়াবেন না, এমন আচরণ নিশ্চিত করতে হবে। বিএনপির লক্ষ্য শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, ‘কে কোন পদ পেলেন, সেটি বড় বিষয় নয়। সরকারের ভাবমূর্তি ভালো রাখা এবং নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় সহযোগিতা করা সবার দায়িত্ব। তৃণমূলের নেতা-কর্মীরাও সরকারের অংশ। তাই প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাহারা ও নজরদারির দায়িত্ব পালন করতে হবে, যাতে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ডিজেলের সংকট কৃষি উৎপাদনের জন্য উদ্বেগের বিষয়, বিশেষ করে শীতকালীন শাকসবজি, ডাল ও অন্যান্য ফসল উৎপাদনে ডিজেলের প্রয়োজন হয়। বলেন, জ্বালানিসংকটের কারণে একপর্যায়ে রান্নার চুলা জ্বালানো এবং কলকারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছিল। সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নেতা-কর্মীদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলন। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল উপস্থিত ছিলেন

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,112,অর্থনীতি,184,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,41,আন্তর্জাতিক,112,আবহাওয়া,30,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কলম্বিয়া,1,কিশোরগঞ্জ,19,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,18,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,92,গণমাধ্যম,189,গাইবান্ধা,2,গাজীপুর,228,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,18,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,3,জাতীয়,231,জাপান,1,জামালপুর,5,জীবনধারা,1,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,24,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,3,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পটুয়াখালী,1,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,134,প্রবাস,8,প্রযুক্তি,65,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,10,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,19,বিশ্ব,300,বেনাপোল,1,ব্যাংক,4,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,15,ভুটান,1,ভ্রমণ,10,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,15,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,2,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,2,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,3,রাজধানী,70,রাজনীতি,235,রাজশাহী,4,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,128,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,8,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,654,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,সৌদি আরব,1,স্বাস্থ্য,80,
ltr
item
NNB - News Network of Bangladesh: বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর
বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর
বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdAGVGwHqp-VqsWo3KGm_h2RyfYmTMAaLcdPLwdnN0RmMxsEuNIvvPwEufAjbGOtk5b5JY6qqAWyp-GsIeVjkBLliltrbYAu7yoREwfJbn8j6MxhWBLURGnPcGBL1VxSlTHoHL5qIQw-F8t968HEbIHJEDdJD4AtXAlW6RNM0VYNTe89kGivDYXmlSPxWk/s1600/rizvi.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdAGVGwHqp-VqsWo3KGm_h2RyfYmTMAaLcdPLwdnN0RmMxsEuNIvvPwEufAjbGOtk5b5JY6qqAWyp-GsIeVjkBLliltrbYAu7yoREwfJbn8j6MxhWBLURGnPcGBL1VxSlTHoHL5qIQw-F8t968HEbIHJEDdJD4AtXAlW6RNM0VYNTe89kGivDYXmlSPxWk/s72-c/rizvi.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/10/0726101201.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/10/0726101201.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content