
এনএনবি, ঢাকা
ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্টদের
প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল
বিভাগ।
বুধবার (২৪ জুন ২০২৬) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল
কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল
বেঞ্চ এই আদেশ দেন।
এর ফলে ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্টরা
কেবল নিবন্ধিত ডেন্টাল সার্জনদের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন। তাঁরা
চেম্বার খুলে স্বাধীনভাবে রোগী দেখে ব্যবস্থাপত্র দিতে পারবেন না।
এক
বছরের ইন্টার্নশিপসহ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)
ডিগ্রিধারীদের শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি এবং ডিপ্লোমা ডেন্টিস্ট হিসেবে রোগী
দেখা ও ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার ক্ষমতা চেয়ে ২০১৬ সালে রিট আবেদন হয়। বাংলাদেশ
ডেন্টাল পরিষদের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল
জারি করেন হাইকোর্ট। পরে রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়। হাইকোর্টের ওই রায়ের
বিরুদ্ধে বিএমডিসি ও ডেন্টাল চিকিৎসকদের পক্ষ থেকে পৃথক আপিল করা হয়।
বিএমডিসির
পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী এরশাদুল হক। ডেন্টাল
চিকিৎসকদের পক্ষে আইনজীবী আহসানুল করিম ও আনোয়ার হোসেন। রিটকারীদের পক্ষে ছিলেন
আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও সায়েদা নাসরিন।
COMMENTS