$type=ticker$c=12$cls=0$b=0

নতুন ভোটার এসএসসি পাস হলে সার্ভারে সনদ আপলোড বাধ্যতামূলক

এনএনবি, ঢাকা

নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হলে সার্ভারে তাঁর সনদ সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সাম্প্রতিককালে ডকুমেন্ট সংযুক্তকরণের ক্ষেত্রে লক্ষ করা যাচ্ছে যে, সংশ্লিষ্ট আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তদূর্ধ্ব হওয়া সত্ত্বেও কিছু কিছু উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে এসএসসি বা সমমান সনদ ডেটাবেইসে সংযুক্ত করা হচ্ছে না। ফলে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে এসএসসি বা সমমান সনদ যাচাই করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়।

এতে আরও বলা হয়, কতিপয় ক্ষেত্রে প্রুফ কপি থাকলেও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনকারী অস্বীকার করে। ফলে সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট আবেদনকারীর মধ্যে একপ্রকার অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, যা নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ইসির নির্দেশনায় আরও বলা হয়, ভোটার বা পরিচয় নিবন্ধনের অন্যতম ধাপ হিসেবে কতিপয় তথ্য ডেটাবেইসে সংযুক্ত করতে হয়। যেমন—নিবন্ধন ফরম-২, নিবন্ধন ফরম-৩, বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য) প্রযোজ্য ক্ষেত্রে, জন্মসনদ, এসএসসি বা সমমান সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট, আবেদনকারী স্বাক্ষরিত প্রুফ কপি ইত্যাদি। নিবন্ধন-পরবর্তী সময়ে বিশেষ করে সনদধারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ করে জন্মতারিখের সঠিকতা নিরূপণের জন্য এসএসসি বা সমমান সনদসহ নিবন্ধন ফরম ও জন্মসনদ যাচাইয়ের প্রয়োজন পড়ে।

সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় ইসি জানায়, নিবন্ধিত ব্যক্তি মাধ্যমিক বা তদূর্ধ্ব পাস হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তা ও উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিবন্ধনকারীর এসএসসি বা সমমান সনদ (জন্মতারিখ-সংবলিত) আবশ্যিকভাবে ডেটাবেইসে সংযুক্ত করতে হবে; নিবন্ধিত ব্যক্তি যদি উচ্চমাধ্যমিক/স্নাতক/স্নাতকোত্তর/এমফিল/পিএইচডি/সমমান ডিগ্রিধারী হন, তাহলে তাঁর এসএসসি বা সমমান সনদ আবশ্যিকভাবে ডেটাবেইসে সংযুক্ত করতে হবে।

পাশাপাশি এসএসসি বা সমমান সনদসহ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদটি দাখিল করা নিবন্ধন ফরম, জন্মসনদ ও অন্য দলিলাদির সঙ্গে হার্ড কপি আকারে স্ব-স্ব অফিসে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে; সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক পরিদর্শনসহ অন্যান্য সময় দ্বৈবচয়নের ভিত্তিতে এ-সংক্রান্ত উক্ত কার্যক্রম মনিটরিং করতে হবে বলে মাঠপর্যায়ের নির্দেশনায় উল্লেখ করা হয়।

COMMENTS


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,98,অর্থনীতি,168,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,107,আবহাওয়া,29,আশুলিয়া,1,ইরান,2,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,16,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,85,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,220,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,16,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,192,জাপান,1,জামালপুর,5,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,23,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,15,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,131,প্রবাস,5,প্রযুক্তি,61,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,9,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,17,বিশ্ব,299,বেনাপোল,1,ব্যাংক,2,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,13,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,7,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,232,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,120,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,642,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,64,
ltr
item
NNB - News Network of Bangladesh: নতুন ভোটার এসএসসি পাস হলে সার্ভারে সনদ আপলোড বাধ্যতামূলক
নতুন ভোটার এসএসসি পাস হলে সার্ভারে সনদ আপলোড বাধ্যতামূলক
নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হলে সার্ভারে তাঁর সনদ সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB7VlmWUzTrjvtMZPw1dJdED_kRWVorn9uOMEK0LNzr4uO3-EcwjjmzucCOaLN2IJly-Th3NoJvGBIs5K8tPSqdptjVxwk-842F44i2hKsYvsBy3BR6cluXKPhyphenhyphenOh85nU3KWk1mn7n-H4rkNbQarzcD21ah72w2O2I04EfYH0sLsekgFdlAgu9G8H-__IK/s1600/election-commision.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB7VlmWUzTrjvtMZPw1dJdED_kRWVorn9uOMEK0LNzr4uO3-EcwjjmzucCOaLN2IJly-Th3NoJvGBIs5K8tPSqdptjVxwk-842F44i2hKsYvsBy3BR6cluXKPhyphenhyphenOh85nU3KWk1mn7n-H4rkNbQarzcD21ah72w2O2I04EfYH0sLsekgFdlAgu9G8H-__IK/s72-c/election-commision.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/05/0726043002.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/05/0726043002.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content