$type=ticker$c=12$cls=0$b=0

গাজীপুর সিটি করপোরেশনে হাম-রুবেলা টিকার ক্যাম্পেইন শুরু

এনএনবি, গাজীপুর

হাম-রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও সংক্রমণ প্রতিরোধে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসব্যাপী দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি (৫৯ মাস ২৯ দিন পর্যন্ত) শিশুদের এক ডোজ করে টিকা প্রদান করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনর প্রশাসক মো. শওকত হোসেন সরকার। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মামুনুর রহমানসহ সিটি করপোরেশনর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, অঞ্চল-১,২,৩,৪,৬ এর আওতাধীন ৪০টি ওয়ার্ডের নির্ধারিত পাঁচটি  স্থায়ী ও ১২৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে, ৫টি মপ-আপ টিমের মাধ্যমে টিকা হতে বাদপড়া শিশুদের খুঁজে বের করে এবং কর্মজীবী নারীদের সন্তানের জন্য বিশেষ ব্যবস্থাপনায় স্যান্ধকালীন টিকাদান টিমের মাধ্যমে উদ্দিষ্ট শিশুদের ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

গাজীপুর সিটি করপোরেশনের ৫টি অঞ্চলে ২৭ হাজার ৮২ শিক্ষার্থী ও ১ লাখ ৪৯ হাজার ৪৯ কমিউনিটি শিশুকে উক্ত ক্যাম্পেইনে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। অবশিষ্ট ৩ টি অঞ্চল- কোনাবাড়ি, কাশিমপুর, কাউলতিয়া এলাকায় মোট ৮১ হাজার ৭৭১ জন শিশুকে সিভিল সার্জনের ব্যবস্থাপনায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

গাজীপুর সিটি করপোরেশনের চিকিৎসক রহমত উল্লাহ জানান, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ যা একজন আক্রান্ত ব্যক্তি হতে হাঁচি, কাশির মাধ্যমে অন্যান্য সুস্থ্য মানুষকে সংক্রমিত করে। এছাড়া গর্ভবতী নারী গর্ভের প্রথম তিন মাস রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৯০% ভাগ ক্ষেত্রে গর্ভের শিশু আক্রান্ত হয়ে মিসক্যারেজ, মৃত সন্তান প্রসব অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে শিশু জন্মগ্রহণ করে।

অপরদিকে একই দিন সকালে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক  মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়তে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি। 

সরকারের এ উদ্যোগ সফল করতে সকল অভিভাবককে সচেতনভাবে শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বানও জানান তিনি।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলার গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় এই কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  কোনো শিশু যেন এই সুবিধার বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

COMMENTS

ফেসবুকে ফলো করুন...


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,96,অর্থনীতি,165,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,106,আবহাওয়া,29,আশুলিয়া,1,ইরান,1,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,15,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,85,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,219,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,16,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,183,জাপান,1,জামালপুর,5,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,22,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,14,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,131,প্রবাস,5,প্রযুক্তি,61,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,5,বগুড়া,2,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,9,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,17,বিশ্ব,299,বেনাপোল,1,ব্যাংক,2,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,13,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,6,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,232,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,120,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,642,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,63,
ltr
item
NNB - News Network of Bangladesh: গাজীপুর সিটি করপোরেশনে হাম-রুবেলা টিকার ক্যাম্পেইন শুরু
গাজীপুর সিটি করপোরেশনে হাম-রুবেলা টিকার ক্যাম্পেইন শুরু
হাম-রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও সংক্রমণ প্রতিরোধে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসব্যাপী দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ শুরু হয়েছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQFGVPtrud4MqkpZtxjxh_7mwTxMRjV1WnUCn3ffseOmCKa55tl8Zxg56vbjjHVlFBwPhn8lF_v1zFWj84vsGQjh_HobXaaso9gA_c3Bd8mX3yJXrGr53o8tXLXVt0Zx7j2nMkkw9ooqEPzWId_Fcq0VLqV9QJ2-dBd1A76GUAf5pWqy31Slb6gUWu5dHq/s1600/gcc.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQFGVPtrud4MqkpZtxjxh_7mwTxMRjV1WnUCn3ffseOmCKa55tl8Zxg56vbjjHVlFBwPhn8lF_v1zFWj84vsGQjh_HobXaaso9gA_c3Bd8mX3yJXrGr53o8tXLXVt0Zx7j2nMkkw9ooqEPzWId_Fcq0VLqV9QJ2-dBd1A76GUAf5pWqy31Slb6gUWu5dHq/s72-c/gcc.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/04/0726042003.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/04/0726042003.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content