$type=ticker$c=12$cls=0$b=0

বেসরকারি স্কুল–কলেজে প্রধান পদে নিয়োগে লাগবে অন্তত ১৮ বছরের অভিজ্ঞতা

এনএনবি, ঢাকা

বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের শীর্ষ পদ—অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক—এ নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাতে শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা–২০২৫’–এর সংশোধনীতে এ তথ্য জানানো হয়।

এর আগে এসব পদে নিয়োগের ক্ষেত্রে সাধারণত ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হতো। নতুন নীতিমালায় সেই অভিজ্ঞতার সীমা বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেতে প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে কাজসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক কিংবা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রেও এমপিওভুক্ত পদে কাজের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। সহকারী প্রধান শিক্ষক হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এদিকে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটি গত ২৯ জানুয়ারি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ২৬ ফেব্রুয়ারি।

এর আগে ২৭ জানুয়ারি জারি করা এক পরিপত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের দায়িত্ব এনটিআরসিএকে দেয়।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করছে এনটিআরসিএ। পরে ২০১৬ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি-লেভেলের শিক্ষক ও প্রভাষক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন ও সুপারিশ করে আসছে সংস্থাটি।

COMMENTS

ফেসবুকে ফলো করুন...


Developed by Julius Choudhury
নাম

অপরাধ,93,অর্থনীতি,158,অস্ট্রেলিয়া,1,আইন ও আদালত,39,আন্তর্জাতিক,105,আবহাওয়া,29,আশুলিয়া,1,ইরান,1,এভিয়েশন,3,কক্সবাজার,7,কলকাতা,2,কিশোরগঞ্জ,18,কুড়িগ্রাম,15,কুমিল্লা,5,কুষ্টিয়া,8,কূটনীতি,3,কৃষি,15,ক্যাম্পাস,15,খাগড়াছড়ি,1,খুলনা,1,খেলা,82,গণমাধ্যম,184,গাইবান্ধা,2,গাজীপুর,212,গোপালগঞ্জ,5,চট্টগ্রাম,16,চাঁদপুর,1,চাকরি,6,জয়পুরহাট,2,জাতীয়,163,জাপান,1,জামালপুর,5,টাঙ্গাইল,7,ঠাকুরগাঁও,1,ঢাকা,1,ঢাবি,2,তুরস্ক,1,দিনাজপুর,17,ধর্ম,22,নড়াইল,3,নবাবগঞ্জ,1,নরসিংদী,12,নাটোর,2,নির্বাচন,14,নীলফামারী,1,নেত্রকোণা,8,নেপাল,3,নোয়াখালী,2,পরিবেশ,12,পাকিস্তান,3,পাবনা,130,প্রবাস,5,প্রযুক্তি,60,ফটো,1,ফিলিপাইন,1,ফেনী,4,বগুড়া,1,বরিশাল,3,বাং,1,বাংলাদেশ,4,বাগেরহাট,2,বান্দরবান,9,বিচিত্র,2,বিনোদন,23,বিশেষ প্রতিবেদন,17,বিশ্ব,298,বেনাপোল,1,ব্যাংক,2,ব্রাহ্মণবাড়িয়া,12,ভারত,11,ভুটান,1,ভ্রমণ,9,মতামত,14,মধ্যপ্রাচ্য,1,ময়মনসিংহ,14,মানিকগঞ্জ,1,মালয়েশিয়া,1,মিয়ানমার,1,মুন্সীগঞ্জ,2,মেহেরপুর,13,যশোর,1,যুক্তরাষ্ট্র,5,যোগাযোগ,3,রংপুর,274,রাঙ্গামাটি,1,রাজধানী,70,রাজনীতি,230,রাজশাহী,3,রাশিয়া,2,লক্ষ্মীপুর,4,লালমনিরহাট,4,শরীয়তপুর,2,শিক্ষা,117,শিল্প ও সংস্কৃতি,3,শেরপুর,1,সংস্কৃতি,7,সাতক্ষীরা,3,সাভার,3,সারাদেশ,639,সাহিত্য,11,সিলেট,6,সুনামগঞ্জ,1,স্বাস্থ্য,60,
ltr
item
NNB - News Network of Bangladesh: বেসরকারি স্কুল–কলেজে প্রধান পদে নিয়োগে লাগবে অন্তত ১৮ বছরের অভিজ্ঞতা
বেসরকারি স্কুল–কলেজে প্রধান পদে নিয়োগে লাগবে অন্তত ১৮ বছরের অভিজ্ঞতা
অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক—এ নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw8Kqy84GnElFHYwHnGhdXVMoXEVmADKDW3rZRSdTXV3dMylv29Bg4ZhcSVonv44SBCZfPc8tJT5NYJHEP5V4sklrzxJ1Be7Vbp5JxhQXFqhql_fLIeGmRIF4k1rEEEQHFw2WaMKX8qU7hApLiwMHh4qHk1lyxQoE4odxplf0SsCL-FCUYsrR-CQqFc2mr/s1600/NTMC.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw8Kqy84GnElFHYwHnGhdXVMoXEVmADKDW3rZRSdTXV3dMylv29Bg4ZhcSVonv44SBCZfPc8tJT5NYJHEP5V4sklrzxJ1Be7Vbp5JxhQXFqhql_fLIeGmRIF4k1rEEEQHFw2WaMKX8qU7hApLiwMHh4qHk1lyxQoE4odxplf0SsCL-FCUYsrR-CQqFc2mr/s72-c/NTMC.jpg
NNB - News Network of Bangladesh
https://edition.nnb.com.bd/2026/03/0726031205.html
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/
https://edition.nnb.com.bd/2026/03/0726031205.html
true
8430089477468953663
UTF-8
Loaded All Posts Not found any posts সব দেখনু Read More Reply Cancel reply Delete By হোম PAGES POSTS সব দেখনু সম্পর্কিত বিষয় ARCHIVE খোঁজ ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content