
এনএনবি, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ছয়জন প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে
আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আসনটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান
সমন্বয়ক আবদুস সালাম।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ,
মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের মো. রাশেদ আহমেদ, ডাব
প্রতীকের শামীম আহমদ, আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন এবং সাইকেল প্রতীকের তপু
রায়হান।
সংবাদ সম্মেলনে আবদুস সালাম বলেন, তপু রায়হান ও মঞ্জুর হুমায়ুন ঢাকার বাইরে
থাকায় তারা টেলিফোনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। কাজী
এনায়েতউল্লাহ আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।
টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, জাতীয়তাবাদী শক্তির বিজয়
নিশ্চিত করতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ
ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
COMMENTS