এনএনবি, ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজাতেই ঈদুল ফিতর পালন করবেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল, ২০২৪) ন লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবার এবং তার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সময় কাটাবেন বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা। রাতে বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করার কথা রয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে চারটি ঈদ পালন করেছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। এর পর দুটি ঈদ হাসপাতালে এবং বাকি ছয়টি ঈদ ফিরোজায় পালন করেছেন। খালেদা জিয়া দলের নেতাকর্মীদের সঙ্গে সর্বশেষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ২০১৭ সালের ২৬ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

COMMENTS